ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আজ আবার আলোচনা শুরু হচ্ছে, জানালেন ট্রাম্প

blank

ইরান যুদ্ধের অবসান ঘটাতে আজ সোমবার থেকে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কয়েক মাসের সংঘাত ও ব্যর্থ যুদ্ধবিরতির পর কূটনৈতিক সমাধানের লক্ষ্যে এই আলোচনা শুরু হচ্ছে।

ট্রাম্প বলেন, আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে হরমুজ প্রণালির পরিস্থিতি, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তবে বৈঠক কোথায় হবে বা কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে তারা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে এতে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা হবে—এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেছে তেহরান।

নতুন আলোচনার ঘোষণার পর সোমবার এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৪ দশমিক ৭ শতাংশ কমে ৮০ দশমিক ৭২ ডলারে নেমে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করলে সংঘাত ছড়িয়ে পড়ে। কয়েক দফা কূটনৈতিক উদ্যোগে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা স্থায়ী হয়নি। সম্প্রতি ট্রাম্প নতুন করে বড় ধরনের হামলার হুমকি দিলেও পরে তা স্থগিত করে আলোচনার পথ বেছে নেন।

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা জুনে হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। তাঁর মতে, হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধই বর্তমানে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, যেকোনো সম্ভাব্য চুক্তিতে সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সঙ্গে যে নতুন নৌপথ নিয়ে আলোচনা চলছে, তা উভয় দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখেই নির্ধারণ করা হবে।

এদিকে সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

ইরানের সঙ্গে আজ আবার আলোচনা শুরু হচ্ছে, জানালেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে