ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর হামলা, নিহত ৬৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 39
blank

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী। দেশটির তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এর মধ্যে আল-ওয়াজিয়াহ এলাকায় গত ২৪ ঘণ্টার সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে সামরিক সূত্র জানায়, আল-ওয়াজিয়াহ জেলার বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই হয়েছে। এ সময় হুথিদের কয়েকটি যানবাহন ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সেনাবাহিনীর দাবি, তাইজের বিভিন্ন এলাকা ছাড়াও লোহিত সাগরের বন্দরনগরী মোকায় হুথিদের সরবরাহপথ ও সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে হুথিদের সামরিক সক্ষমতা ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

এদিকে নতুন করে সংঘর্ষ শুরুর আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনে চলমান লড়াইয়ে ৬৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে উভয় পক্ষের সামরিক সূত্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ সরকারি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথিদের সামরিক সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের ৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন।

২০২২ সালে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সহিংসতা আবারও বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী, হুথি এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তাইজকে বর্তমানে ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ ফ্রন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে সৌদি আরবের অভিযোগ, চলতি সপ্তাহে হুথিরা পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা ইয়েমেন সংঘাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জনপ্রিয় খবর

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর হামলা, নিহত ৬৮

প্রকাশের সময় : ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬