ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইটনায় জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১

blank

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেলু মেশিন চুরি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় মমিন পক্ষের হামলায় মোশাররফ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন রনি জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।

ওসি জাফর ইকবাল জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

blank

সরকার আসে সরকার যায়, মেলে না সেতু: পাবনার কাশিপুর-গোপালনগরবাসীর চরম ভোগান্তি

ইটনায় জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫