ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন জাতীয় সংসদের স্পিকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 39
blank

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সকালে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। সফর শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সেই দায়িত্ব তিনি মৃত্যুর আগ পর্যন্ত পালন করেন।

জনপ্রিয় খবর
blank

অধ্যক্ষ আব্দুল হামিদ টি কে ও আমার সাংবাদিকতার জগতে পথচলা

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন জাতীয় সংসদের স্পিকার

প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬