ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় হোটেল মালিককে জরিমানা

blank

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা ও খাবারের মূল্য তালিকা না রাখায় কামারখন্দে তিন হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার বিপাশা হোসেইন এ তথ্য নিশ্চিত করেন।

বিপাশা হোসেন বলেন, এ উপজেলায় তার দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় অপরাধ দমনে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন।

এরই ধারাবাহিকতায়, জনমানুষের দুর্ভোগ হ্রাসে গতকাল ও আজ উপজেলার জামতৈল ও ভদ্রঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে জামতৈল পূর্ব বাজারের দুটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় পৃথক মামলায় দুই দোকানীকে মোট ৪৫০০ টাকা জরিমানা করেন। একইস্থানে খাবারের মূল্য তালিকা না রাখায় অপর এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বিপাশা বলেন, গণমানুষের অধিকার রক্ষায় তার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় হোটেল মালিককে জরিমানা

প্রকাশের সময় : ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫