ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তার নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 31
blank

পাবনার ঈশ্বরদীতে দ্রুতগতির বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে দাপ্তরিক কাজে মাঠপর্যায়ে যাচ্ছিলেন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। পরে বাসটি তাকে কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তার নিহত

প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬