ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ, ৬ গ্রামের মানুষের মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 38
blank

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদকসেবন আর নয়’—এই স্লোগানে পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ছয় গ্রামের বাসিন্দারা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল ও মল্লিকবাইন তিনমাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের হুমকি ও মাদক বিস্তারের প্রতিবাদে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে কথিত মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বক্তারা।

আজির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে এবং ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছয় গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার ও মানসুক আলমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ওমর আলী দীর্ঘদিন ধরে তাঁর বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন। তাঁর কারণে এলাকায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে বলেও দাবি করেন তাঁরা। তাদের অভিযোগ, মাদকের বিস্তারের কারণে শিশু-কিশোর, তরুণ ও যুবকদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ এতে জড়িয়ে পড়ছেন এবং এলাকায় চুরি ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। নিজেদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ছয় গ্রামের পাঁচ শতাধিক বাসিন্দা মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মানববন্ধনে অংশ নেয়।

জনপ্রিয় খবর
blank

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ, ৬ গ্রামের মানুষের মানববন্ধন

প্রকাশের সময় : ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬