ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসি ল্যান্ড এর সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

blank

ভোলাহাট প্রেসক্লাবের সকল সাংবাদিক ও স্থানীয়দের নিয়ে মতবিনিময় করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসি ল্যান্ড) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।

মোঃ শামীম হেসেন গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পদটি শূন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় কালে তিনি বলেন, “সাবেক ইউএনও মোঃ মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাটে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর রেখে যাওয়া উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি কাজ করতে চাই।”

তিনি আরো বলেন, বৃহত্তর বিলভাতিয়া এলাকা ও মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভেজাল শিশুখাদ্য প্রতিরোধসহ সকল জনস্বার্থমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, সহ-সভাপতি এম. এস. আই শরীফ, সদস্য মোঃ রবিউল ইসলাম, সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, মোঃ ইয়াকুব আলী, মোঃ জামিল হোসেন, মোঃ আলী হায়দার রুমান, মোঃ শাহিন আলম, ডা. মোঃ ইসমাইল হোসেন ও মোঃ সুহাস উদ্দিন।

জনপ্রিয় খবর
blank

রামগড়ে পুত্রবধূ ধর্ষক দেলোয়ারের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

এসি ল্যান্ড এর সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫