ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণে পরিবর্তন আনছে আর্জেন্টিনা?

blank

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ওলে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলবিসেলেস্তেদের একাদশে কয়েকটি পজিশনে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

প্রকাশিত সম্ভাব্য একাদশ অনুযায়ী, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে খেলানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া বাম প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে খেলানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। তবে এই দুটি পজিশনে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গোলবারের নিচে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের দুই সেন্টার-ব্যাক হিসেবে দেখা যেতে পারে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে।

মাঝমাঠে রদ্রিগো ডি পল, জুলিয়ানো সিমেওনে কিংবা এক্সেকিয়েল পালাসিওস—এই তিনজনের মধ্যে একজনের খেলার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকবেন জুলিয়ান আলভারেজ। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত একটি গোল করার পর তার ওপর আরও বেশি আস্থা রাখছেন কোচ স্কালোনি।

তবে এটি কোনো আনুষ্ঠানিক একাদশ নয়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, “দলটা আমার মাথায় আছে, কিন্তু এখনো খেলোয়াড়দের জানাইনি। আমরা কিছু পরিবর্তনের কথা ভাবছি। উদ্দেশ্য থাকবে প্রতিপক্ষকে চাপে রাখা এবং তাদের শক্তির জায়গাগুলোকে কার্যকর হতে না দেওয়া। শেষ পর্যন্ত কী পরিবর্তন আনা যায়, সেটাই দেখা হবে।”

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

জনপ্রিয় খবর
blank

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণে পরিবর্তন আনছে আর্জেন্টিনা?

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে