ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে তারেক রহমান

blank

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। সফরপথের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, পুরো সফরজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল–বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগর নদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর করেন তারেক রহমান। সেদিন বরিশাল নগরের বান্দরোডের বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তিনি।

জনপ্রিয় খবর
blank

সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে তারেক রহমান

প্রকাশের সময় : ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬