ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

blank

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ সময় তার সহযোগী অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় তার সহযোগী মিঠু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

বদলগাছীতে র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬