ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি মিস করে নিজেকেই দোষ দিলেন মেসি ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম

blank

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করে নিজেকেই দোষারোপ করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে থাকাকালে পেনাল্টি পায় দলটি। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেলেও মেসির নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে মেসি বলেন, “পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শট নিয়েছিলাম, তাতে মনে হয়েছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।”

তবে ম্যাচের শেষভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এই জয়ে মেসি একটি গোল করেন এবং আরেকটি গোলে সহায়তা করেন।

দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, “২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরের রাউন্ডে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। যেভাবে আমরা ম্যাচটি নিজেদের দিকে ফিরিয়ে এনেছি, সেটি ছিল অসাধারণ।”

তিনি আরও বলেন, এই দলটি আবারও প্রমাণ করেছে, তারা কখনও হাল ছাড়ে না। আমি জানি তারা কীভাবে কাজ করে, কীভাবে বিশ্বাস ধরে রাখে। এই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।”

উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও নকআউট ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে।

জনপ্রিয় খবর
blank

‎ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’ ‎

পেনাল্টি মিস করে নিজেকেই দোষ দিলেন মেসি ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে