ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান

blank

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সফরকালে তিনি ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সেনাপ্রধানের এই সফর সেই কূটনৈতিক প্রচেষ্টারই গুরুত্বপূর্ণ অংশ।

এর আগে বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভিও স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, চলমান আলোচনা ও সমঝোতা প্রক্রিয়াকে এগিয়ে নিতেই তাঁর এই সফর।

আঞ্চলিক বিশ্লেষকদের আশা, পাকিস্তানের এই ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে এবং একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তির পথ তৈরি করতে সহায়ক হবে।

জনপ্রিয় খবর
blank

পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন : ‘নীতি নির্ধারণে সঠিক পরিমাপের বিকল্প নেই’

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে