ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ভেজাল ড্রিঙ্কো কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

blank

পটুয়াখালীর কলাপাড়ায় গোপনে অবৈধভাবে রাসায়নিক ব্যবহার করে নকল ড্রিঙ্কো কোমল পানীয় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উৎপাদিত এসব পানীয় পরে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে কারখানাটিতে অভিযান চালান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ভেজাল কোমল পানীয়ের বোতল, উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক মাসুদ শিকদারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া প্রায় সাড়ে তিন হাজার বোতল ভেজাল ড্রিঙ্কো ধ্বংস করা হয় এবং কারখানাটি অবৈধ ঘোষণা করে সিলগালা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার বলেন, অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে তৈরি এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, কারখানাটিতে কোনো ধরনের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছিল না। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ম্যানুয়াল পদ্ধতিতে পানীয় উৎপাদন করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। এসব অপরাধে কারখানাটি সিলগালা করে মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

এমএসিপিএম : যেখানে একসাথে পড়েন সামরিক, পুলিশ, আইনজীবী ও কর্পোরেট কর্মকর্তারা

কলাপাড়ায় ভেজাল ড্রিঙ্কো কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে