ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 11
blank

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, দীর্ঘ সময় পর দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের অবস্থান, লক্ষ্য ও জাতীয় স্বার্থ তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীও দেশের মানুষের আকাঙ্ক্ষা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এবারের সফরে দেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে।

মাহদী আমিন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের মধ্য দিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ঘটনা ঘটবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সফরের ব্যাপ্তি সম্পর্কে মাহদী আমিন বলেন, যাতায়াতসহ মোট ছয় দিনের এই সফরে নিউইয়র্কে অবস্থানের চার কর্মদিবসে প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, অতীতে জাতিসংঘ সফরকে কেন্দ্র করে বড় বহর ও অতিরিক্ত ব্যয়ের যে প্রবণতা ছিল, এবারের সফরে তা পরিহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর বাইরে নিরাপত্তা, গণমাধ্যম ও প্রয়োজনীয় ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

মাহদী আমিন বলেন, প্রতিনিধি দলের মূল লক্ষ্য হলো বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, সাধারণ মানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা।

তিনি জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতরাশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি। সফর চলাকালে প্রতিদিনের কূটনৈতিক বৈঠকের সারসংক্ষেপ গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামানসহ প্রধানমন্ত্রীর প্রেস ও গণমাধ্যম দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

blank

যোগেন্দ্রনগর ক্রীড়া সংঘকে রাশেদ-নিলু ফাউন্ডেশনের ২০ হাজার টাকার অনুদান

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬