ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি লেক থেকে  মরদেহ উদ্ধার

blank

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করে। খবর দেওয়া হলে নিহতের স্ত্রী শাহানা জাবিন খান এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশকে শাহানা জাবিন জানান, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন বেকার থাকায় জাভেদ আর্থিক সংকটে ছিলেন। তবে কীভাবে তিনি লেকে পড়ে মারা গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

blank

ধানমন্ডি লেক থেকে  মরদেহ উদ্ধার

ধানমন্ডি লেক থেকে  মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ৩২ মিনিট আগে