ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ নির্মাণ শ্রমিক

blank

সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন। রোববার (৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট শহর থেকে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালভর্তি ট্রাকের সাথে পিকআপটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয়

নিহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন  মো. সুরুজ আলী (৬০) দিরাই, সুনামগঞ্জ, মোছা. মুন্নি (২৬)  দিরাই, সুনামগঞ্জ, ফরিদুল (৩৫) ভাটিপাড়া নুরনগর, সুনামগঞ্জ, নার্গিস (৪৫) ধর্মপাশা, সুনামগঞ্জ, মো. বদরুল জামান (৪০) কোম্পানীগঞ্জ, সিলেট, পাণ্ডব বিশ্বাস (২০) কোম্পানীগঞ্জ, সিলেট।

বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন— লাবু (২২), আলমগীর (৩২), হাফিজা (২২), তুরাব মিয়া (৬৫), রাজা মিয়া (৫২) ও আফরোজ মিয়া (৫০)। এছাড়া রহিম (৬০) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

blank

বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক’: এনসিপি নেতা আখতার হোসেন

সিলেটে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন ৮ নির্মাণ শ্রমিক

প্রকাশের সময় : ৪৩ মিনিট আগে