ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 50
blank

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে একই দিন বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রথমে ব্যক্তিগতভাবে এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশে রওনা হন। সেখানে বিকেলে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের সময় : ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬