ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

blank

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজতে থাকা সাগর হোসেন (২৯) নামে এক আসামি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। তিনি পত্নীতলা উপজেলার মধইল রাইতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাপ্তাহিক হাট গাঙ্গুরিয়া বাজারে অটোভ্যান চুরির সময় স্থানীয় লোকজন সাগর হোসেনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পরে আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে বুধবার ভোরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান সাগর।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

প্রকাশের সময় : ১৬ মিনিট আগে