ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন এমপি

blank

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর-কুয়াকাটা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি ও মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ-সভাপতি ইমরান বিশ্বাস ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর
blank

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন এমপি

প্রকাশের সময় : ২৫ মিনিট আগে