লালমনিরহাট সদর এলাকায় দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।
বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
লালমনিরহাট সদর এলাকায় দুই কেজি গাঁজাসহ মোঃ আঃ রাজ্জাক (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২৫ নভেম্বর ভোরে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক লালমনিরহাট সদরের ছাট হরনারায়ন বড়বাড়ী এলাকার মৃত আঃ খালেকের ছেলে।
এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর, ২০২৬ তারিখ ভোর ০৩.৪৫ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন ছাট হরনারায়ন গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের খাটের নিচে থেকে দুই কেজি গাঁজা জব্দ করে। এসময়, বাড়ির মালিক আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট। 


















