ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

blank

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে উৎসাহিত করতে নিজের বাড়িতে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত রোববার সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে তার বাসায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শেষ হয়।

মন্ত্রীর নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগকে সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর একটি উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হবেন।

এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেখে মানুষ নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত হবেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশ ও জনগণ উপকৃত হবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক মিনিট আগে