ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

blank

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ অরাজনৈতিক ও দলমত-নির্বিশেষে এ স্মরণসভার আয়োজন করা হচ্ছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

স্মরণসভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব, কর্মময় জীবন এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা, আপসহীন রাজনৈতিক অবস্থান ও আন্দোলন-সংগ্রাম, পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তার অবদান নিয়ে লেখা পাঠানো যাবে।

এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি ও দর্শন, নির্বাচন ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা, আমলাতন্ত্র, সুশাসন, ব্যক্তিগত স্মৃতিচারণ, জীবনের অজানা ঘটনা এবং তার আত্মমর্যাদাবোধ ও ব্যক্তিত্বের নানা দিকও লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় পর্ষদের বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে।

স্মরণসভা উপলক্ষে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান তুলে ধরার চেষ্টা করা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

জনপ্রিয় খবর
blank

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে