‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক রূপালী বাংলাদেশ।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সিটি ভিউ হোটেলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রূপালী বাংলাদেশের রংপুর ব্যুরোপ্রধান রেজাউল করিম মানিকের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক।
চ্যানেল ২৪-এর রংপুর ব্যুরোপ্রধান ফখরুল শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান, পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ, যমুনা টেলিভিশনের ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান, রূপালী বাংলাদেশের লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিনিধি হাসানুজ্জামান হাসানসহ রংপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ বলেন, ‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান নিয়ে রূপালী বাংলাদেশ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রধান অতিথি সামসুজ্জামান সামু বলেন, গত দুই বছরে দৈনিক রূপালী বাংলাদেশ রংপুরের উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেছে। আগামী দিনেও পত্রিকাটি আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনলাইন ডেস্ক 


















