ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ!

blank

‎বরিশাল নগরীর রূপাতলী বটতলা এলাকায় খাবারের সন্ধানে পুকুরপাড়ে এসে জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয় একটি “মেছো বাঘ”।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার।

‎জজ তালুকদার বলেন, বন-জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছো বাঘটি। তাই খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুর পাড়ে এসে পড়ে। তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছো বাঘটি অনেক হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে।

‎খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছো বাঘটিকে উদ্ধার করেন। পরে ভেটেনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে বলে জানান তারা।

‎বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ এর কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, ‘মেছো বাঘটি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বাঘটিকে আমরা বনে অবমুক্ত করে দিবো।’

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ!

প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫