ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 88
blank

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু হয়।

ইনকিলাব মঞ্চের ৪ দাবি হলো:

১. হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল।

৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।

৪. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার।

এর আগে, এদিন সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’- এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, মিছিলটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে। পথে ট্রাফিক ও জনসমাগম বিবেচনায় কিছু অংশে সমাবেশের গতি ধীর রাখার কথা জানানো হয়েছে।

blank

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

প্রকাশের সময় : ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬