ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

blank

দিনাজপুরের খানসামা উপজেলা শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতি চর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এই ভবন চালু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার বলেন, সংস্কৃতি হলো একটি জাতির পরিচয় বহনকারী শক্ত ভিত্তি। খানসামার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এই অস্থায়ী কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় শিল্পীরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

জনপ্রিয় খবর
blank

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশের সময় : ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫