ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কবিতা

জীবন যখন যেমন

blank

এক সময় ছিলাম আমি—
কালো কোটে মোড়া এক স্বপ্নভরা আইনজীবী,
কাগজের শব্দ, যুক্তির লড়াই, আদালতের গম্ভীর দেয়াল—
সবই ছিল আমার দৈনন্দিনের সাথী।
তারপর হঠাৎ বদলে গেল পথ।
সরকারি চাকরির আহ্বানে
ফেলে এলাম সেই পুরোনো টেবিল, পুরোনো ফাইল,
নতুন দায়িত্ব, নতুন পরিচয়ের আলোয়
বদলে গেল আমার দিনের মানে।
কিন্তু জীবন তো নদী—
যেখানে বাঁক আছে, আছে ফিরে আসার গল্পও।
ডিপার্টমেন্টের সিদ্ধান্তে
আজ আবার দাঁড়িয়ে আছি আইন সেলের দরজায়—
সেই আদালত, সেই আইনকানুন,
আর পরিচিত আইনজীবীদের মুখগুলো
আবার ছুঁয়ে যাচ্ছে আমার সকাল-বিকেল।
অদ্ভুত  খেলা জীবনের—
যখন যেমন, তখন তেমন—
কখনো দূরে ঠেলে দেয়,
আবার কখনো ফেরায় আপন নীড়ে।
আমি কেবল পথিক,
জীবন তার নিজের নিয়মে
আমাকে নিয়ে চলে নতুন নতুন অভিজ্ঞতার পথে।
আজ বুঝি—
পেশা বদলায়, পরিচয় বদলায়,
কিন্তু মনের ভেতরের মানুষ
নিজ জায়গায়ই থেকে যায় চিরপরিচিত।
জীবন যখন যেমন—
তখন তেমন পথেই হাঁটতে হয়,
এটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

কবিতা

জীবন যখন যেমন

প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
blank

এক সময় ছিলাম আমি—
কালো কোটে মোড়া এক স্বপ্নভরা আইনজীবী,
কাগজের শব্দ, যুক্তির লড়াই, আদালতের গম্ভীর দেয়াল—
সবই ছিল আমার দৈনন্দিনের সাথী।
তারপর হঠাৎ বদলে গেল পথ।
সরকারি চাকরির আহ্বানে
ফেলে এলাম সেই পুরোনো টেবিল, পুরোনো ফাইল,
নতুন দায়িত্ব, নতুন পরিচয়ের আলোয়
বদলে গেল আমার দিনের মানে।
কিন্তু জীবন তো নদী—
যেখানে বাঁক আছে, আছে ফিরে আসার গল্পও।
ডিপার্টমেন্টের সিদ্ধান্তে
আজ আবার দাঁড়িয়ে আছি আইন সেলের দরজায়—
সেই আদালত, সেই আইনকানুন,
আর পরিচিত আইনজীবীদের মুখগুলো
আবার ছুঁয়ে যাচ্ছে আমার সকাল-বিকেল।
অদ্ভুত  খেলা জীবনের—
যখন যেমন, তখন তেমন—
কখনো দূরে ঠেলে দেয়,
আবার কখনো ফেরায় আপন নীড়ে।
আমি কেবল পথিক,
জীবন তার নিজের নিয়মে
আমাকে নিয়ে চলে নতুন নতুন অভিজ্ঞতার পথে।
আজ বুঝি—
পেশা বদলায়, পরিচয় বদলায়,
কিন্তু মনের ভেতরের মানুষ
নিজ জায়গায়ই থেকে যায় চিরপরিচিত।
জীবন যখন যেমন—
তখন তেমন পথেই হাঁটতে হয়,
এটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা।