ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, আটক যুবক

blank

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামে সাবেক এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের দাবি, গত রোববার কৃপেশ রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজারগাঁওসহ আশপাশের এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। তবে পোস্টটি কে দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন কৃপেশ রায়। তার দাবি, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কৃপেশের অভিযোগ, পন্টি তার ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্টের মাধ্যমে তাকে বিপদে ফেলার চেষ্টা করেছেন।

এ ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে পন্টি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাজারগাঁও এলাকায় স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।

ওসি ফারুক আহমেদ জানান, তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে কৃপেশ রায় থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর
blank

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি

মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, আটক যুবক

প্রকাশের সময় : এক ঘন্টা আগে