ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নজরুলকে নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে: শিবলী

blank

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে ‘সাংবাদিক নজরুল’কে নিয়ে এক বছরের ‘ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শিবলী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম আপসহীন সাংবাদিক ও নির্ভীক সম্পাদক। ১৯২০ সালের ১২ জুলাই কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘নবযুগ’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করার পর তিনি ‘ধূমকেতু’, ‘লাঙল’সহ প্রায় ১০ থেকে ১২টি পত্রিকায় সম্পাদক ও বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। তাঁর সাংবাদিকতা, আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কোর্সে সাংবাদিক নজরুলের বহুমাত্রিক অবদান তুলে ধরা হবে। পাঠ্যসূচিতে থাকবে আধুনিক বাংলাদেশে ‘ধূমকেতু’র উত্তরাধিকার, সাংবাদিকতায় নজরুলের নৈতিকতা, নারী মুক্তির ভাবনা, ব্রিটিশবিরোধী অবস্থান এবং তাঁর সাংবাদিকতার বিভিন্ন দিক।

শিবলী আরও জানান, আগামী আগস্টে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইনস্টিটিউট। সম্মেলনে তুরস্ক, ইরান, পাকিস্তান ও ভারতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এসব দেশের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস কীভাবে নজরুলের লেখায় প্রতিফলিত হয়েছে, তা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বিশ্বসাহিত্যের সঙ্গে বাঙালির পরিচয় গড়ে তুলতে নজরুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাফিজ, ফেরদৌসি ও ওমর খৈয়ামের মতো কবিদের সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলের রচনা বিভিন্ন ভাষায় অনুবাদের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে এবং প্রতি বছর অন্তত একটি বিদেশি ভাষায় তাঁর রচনা অনুবাদের পরিকল্পনা রয়েছে।

নজরুল বর্ষ উপলক্ষে ইনস্টিটিউটের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে শিবলী বলেন, দেশের ২৫টি জেলায় জাতীয় কবিকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এসব স্মৃতিবিজড়িত স্থান চিহ্নিত করে সেখানে নজরুলের কবিতা ও রচনার অংশ সম্বলিত স্মারক ফলক স্থাপন করা হবে, যাতে স্থানগুলো সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে ওঠে।

তিনি জানান, জাতীয় কবিকে নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত করে তুলতে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ‘নজরুল উৎসব’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ১২ জেলায় বিশেষ উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কুমিল্লা, পটুয়াখালী, বান্দরবান ও কক্সবাজারে এসব আয়োজন সম্পন্ন হয়েছে।

শিবলী বলেন, দীর্ঘদিন নজরুলকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্য, সাংবাদিকতা, সাম্যবাদী চেতনা, দেশপ্রেম ও মানবতাবাদ আজও সমান প্রাসঙ্গিক। তাঁর চিন্তা ও দর্শনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রায় ৪৫ বছর পর চলতি বছর জাতীয় কবির রচনার নতুন ইংরেজি সংকলন ‘Quintessence of Nazrul’ প্রকাশ করা হয়েছে, যা ই-বুক হিসেবেও পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন ভাষায় বইটি অনুবাদের পরিকল্পনা রয়েছে।

এছাড়া ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশে জাতীয় কবিকে সর্বোচ্চ সামরিক ও পুলিশি মর্যাদায় প্রতীকীভাবে সম্মানিত করার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান শিবলী।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে বর্তমানে ২৫ হাজারের বেশি বই, নজরুল বিষয়ক সমৃদ্ধ প্রকাশনা এবং গবেষণার জন্য উন্মুক্ত একটি আধুনিক গ্রন্থাগার রয়েছে, যেখানে গবেষক ও পাঠকরা সহজেই কাজ করার সুযোগ পাচ্ছেন।

সূত্রঃ বাসস

জনপ্রিয় খবর
blank

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শনে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক

সাংবাদিক নজরুলকে নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে: শিবলী

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে