ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসের রানি রাশমিকা!

blank

দক্ষিণ ভারতের তারকা রাশমিকা মান্দানা, যিনি ‘পুষ্পা ২’ সিনেমা দিয়ে দারুণভাবে ২০২৪ শেষ করেছিলেন। ২০২৫ সালও সেভাবেই শেষ করতে যাচ্ছেন এই অভিনেত্রী, এমনটাই বলছে বক্স অফিস।

চলতি বছর তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় দুটি হিট ছবি। সব মিলিয়ে ২০২৫ সালে রাশমিকাই ভারতীয় সিনেমায় বক্স অফিসের রানি।

চলতি বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষ্মণ উতেকরের সিনেমা ‘ছাবা’; এতে জুটি হয়ে হাজির হন রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে, এ পর্যন্ত আয় করেছে ৮০০ কোটি রুপি! ‘কানতারা: চ্যাপটার ১’–এর আগে এটিই ছিল ২০২৫ সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা।

এরপর ৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’। এ আর মুরুগোদাস পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হন সালমান খান ও রাশমিকা। এ ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি, আয় করে ১৭৬ কোটি রুপি।

হিন্দি সিনেমার পর দক্ষিণের মেয়ে রাশমিকা আবার ফেরেন দক্ষিণিতে, তাকে দেখা যায় তামিল–তেলেগু সিনেমা ‘কুবেরা’য়। শেখর কাম্মুলা পরিচালিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০ জুন। এ ছবিটিও মোটামুটি ব্যবসা করে, আয় করেছে ১১৫ কোটি রুপি। এরপর গত ২১ অক্টোবর দেওয়ালি উপলক্ষে মুক্তি পায় ‘থামা’।

এ ছবির মাধ্যমে ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্সে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে তার জুটি ছিলেন আয়ুষ্মান খুরানা। এটি প্রেক্ষাগৃহে এখনো চলছে, আয় করেছে ১৬৮ কোটি রুপি।

সবশেষ, ৭ নভেম্বর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। রাহুল রবিন্দ্রন পরিচালিত তামিল সিনেমাটিতে রাশমিকা ছাড়াও আছেন দীক্ষিত শেঠি। রোমান্টিক–ড্রামা–নির্ভর সিনেমাটি এক সপ্তাহে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি।

সব মিলিয়ে চলতি বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তার ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার এতগুলো সিনেমা মুক্তিও পায়নি।

সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। চলতি বছর রাশমিকাকে আর কোনো সিনেমায় দেখা যাবে না। তবে আগামী বছর তার অভিনীত ‘ককটেল ২’ আর ‘মাইসা’ মুক্তি পাবে।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

বক্স অফিসের রানি রাশমিকা!

প্রকাশের সময় : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫