ঢাকা রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে শাকিব-আরশাদ-হিমেল, নতুন সিনেমা নিয়ে বড় চমকের আভাস

blank

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—পরপর দুই সিনেমায় একসঙ্গে কাজ করে সাফল্য পেয়েছিলেন শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ। দীর্ঘদিন ধরেই গুঞ্জন, এই সফল ত্রয়ী আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন।

সম্প্রতি নিউইয়র্কে শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভক্তদের মধ্যে এখন প্রশ্ন—তাহলে কি নতুন সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা?

এর আগে গত জুনে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন প্রযোজক আরশাদ আদনান। তখন তিনি জানিয়েছিলেন, বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বড় ও চমকপ্রদ কিছু করার স্বপ্ন দেখছেন। নতুন গল্পে থাকবে পারিবারিক সম্পর্ক, প্রেম এবং মাটি ও মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দেশীয় গল্প।

তবে সিনেমাটির নায়ক কে হবেন, সে বিষয়ে তখন আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি প্রযোজক। তিনি বলেছিলেন, আপাতত গল্পের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে; নায়ক কে হচ্ছেন, সেটিই হবে পরবর্তী চমক।

এদিকে একাধিক সূত্রের দাবি, নতুন সিনেমাটি ২০২৭ সালের কোনো এক ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে অভিনয়শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি এবং সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।

শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফের প্রথম সফল জুটি ছিল ‘প্রিয়তমা’। ২০২৩ সালে মুক্তির পর সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়। এরপর ‘রাজকুমার’ দিয়েও এই ত্রয়ী সাফল্য ধরে রাখে।

নিউইয়র্কে তিনজনকে একসঙ্গে দেখে তাই নতুন সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, ২০২৭ সালের ঈদে সত্যিই কি আবারও পর্দায় ফিরছে এই সফল ত্রয়ী।

জনপ্রিয় খবর
blank

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে: আব্দুল আজিজ এমপি

নিউইয়র্কে শাকিব-আরশাদ-হিমেল, নতুন সিনেমা নিয়ে বড় চমকের আভাস

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে