ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

blank

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের ধারাবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশের সময় : ৩২ মিনিট আগে