ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রে অভিযান চালিয়ে জাল ও ইলিশ জব্দ, মাছ দেওয়া হলো মাদরাসায়

blank

​মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

​আজ রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রাম সদরের ঘোগাদহ, যাত্রাপুর এবং উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

​জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ।

​মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে নদ থেকে অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযোগে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় চর রসুলপুর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ঘোগাদহ কেরাতুল কোরআন নূরানী হাফিজিয়া ও কাওমি মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় একটি মামলা হলেও কাউকে জেল বা জরিমানা করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিতরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই কার্যক্রমে জেলে সম্প্রদায় অল্প কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত হলেও এর মাধ্যমে জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা পাবে।”

​জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় এবং সরকারের এই নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে নদ-নদীতে এ ধরনের অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে