ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের জনসভার প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত

blank

গতকাল  রোববার (৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত আগামী ১১ নভেম্বর বেলা ২টায় ঐতিহাসিক পল্টন মোড়ে অনুষ্ঠিতব্য ‘জনসভা’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির, এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মোঃ ইয়াছিন আরাফাত, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

বৈঠকে জনসভা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জনসভা সর্বতোভাবে সফল করার লক্ষ্যে দায়িত্ব বন্টন করা হয়।

পরিশেষে, জনসভা সর্বাত্মকভাবে সফল ও সার্বিক সহযোগিতার জন্য বৈঠকের সভাপতি মিয়া গোলাম পরওয়ার ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

জনপ্রিয় খবর
blank

চলন্ত ট্রেনে অসুস্থ খোদেজা বেগম , তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থতা

জামায়াতের জনসভার প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫