ঢাকা রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ ফেব্রুয়ারি একসঙ্গে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 121
blank

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে দেশের গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বইমেলার উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

তবে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং সময় স্বল্পতার অভিযোগ তুলে অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের এ সিদ্ধান্ত জানায়।

জনপ্রিয় খবর
blank

নেপাল-চীনে ভয়াবহ বন্যা,নিহত প্রায় ৭০০ নিখোঁজ ৩ হাজার

২৬ ফেব্রুয়ারি একসঙ্গে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশের সময় : ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬