ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নামাজ পড়তে গিয়ে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

blank

মালয়েশিয়ার একটি মসজিদে নামাজ আদায়ের সময় সিজদা থেকে আর উঠতে পারেননি এক মুসল্লি। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে লাল জামা পরা এক ব্যক্তিকে সিজদা থেকে ওঠার চেষ্টা করতে দেখা যায়। তবে তিনি উঠতে না পেরে আবার সিজদার ভঙ্গিতে ফিরে যান এবং নিথর হয়ে পড়ে থাকেন।

নামাজ শেষ হওয়ার পর কয়েকজন মুসল্লি তার কাছে এগিয়ে যান। তারা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে সহায়তার চেষ্টা করেন। তবে ততক্ষণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

আলজাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের বরাত দিয়ে জানায়, ঘটনাটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের মুয়ার শহরের বাকরি এলাকার মসজিদ জামেক আত-তাকওয়ায় ঘটে।

গত ১৯ অক্টোবর আহমদ হারিস নামের এক ব্যক্তি থ্রেডসে ভিডিওটি প্রকাশ করেন। পোস্টে তিনি সিজদারত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুকে আবেগপূর্ণভাবে উল্লেখ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সবার জীবনের পরিণতি যেন উত্তম হয়, সে জন্য প্রার্থনা করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সিজদারত অবস্থায় মৃত্যুর ঘটনা নিয়ে আবেগ প্রকাশ করেছেন। তবে ওই মুসল্লির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো জানা যায়নি।

জনপ্রিয় খবর
blank

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরলেন পর্যটকেরা

মসজিদে নামাজ পড়তে গিয়ে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রকাশের সময় : এক ঘন্টা আগে