ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

blank

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত কার্যক্রম পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তানভীরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত কার্যক্রম পরিদর্শনের সময় তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর পেছনে এগিয়ে যান। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মিরপুর পরিদর্শনের সময় তাকে অনুসরণের ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর
blank

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে