ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর শ্রেণিকক্ষ ছাড়লেন কামারখন্দ কলেজের অধ্যক্ষ

blank

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে শয়নকক্ষ তৈরি করে রাত্রিযাপন করা সেই কক্ষ ছেড়েছেন অধ্যক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সকালে শ্রেণিকক্ষটি থেকে খাট, তোষক, বালিশ, আলনাসহ সব আসবাবপত্র সরিয়ে নেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এর আগে গত সোমবার ইত্তেফাক অনলাইনে ‘সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা দেখা যায়। একই সঙ্গে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলেজটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষটিতেই অবস্থান করছেন অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। কক্ষের ভেতরে ছিল ঘুমানোর খাট, তোষক, বালিশ ও বেডশিট। এ ছাড়া পোশাক রাখার আলনা, রিচার্জেবল টেবিল ফ্যান, চেয়ার ও টেবিলও ছিল সেখানে।
বিষয়টি জানার পর শ্রেণিকক্ষ থেকে আসবাবপত্র সরানোর নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। তিনি জানান, গণমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানার পর অধ্যক্ষকে শ্রেণিকক্ষ থেকে খাটসহ সব আসবাবপত্র সরিয়ে নিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, তিনি নিজ উদ্যোগেই শ্রেণিকক্ষ থেকে সব আসবাবপত্র সরিয়ে নিয়েছেন।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

সংবাদ প্রকাশের পর শ্রেণিকক্ষ ছাড়লেন কামারখন্দ কলেজের অধ্যক্ষ

প্রকাশের সময় : ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬