রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজল রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের ম্যাগাজিন অ্যান্ড কালচার সেক্রেটারি পদে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
৩১ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী মহানগরীর নানকিং চাইনিজ এন্ড রেস্টুরেন্ট এ আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা এবং শুভকামনা প্রদান করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজলের এ অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়,এটি রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ এবং সমগ্র অ্যালামনাই পরিবারের জন্যও এক গৌরবোজ্জ্বল অর্জন।
বক্তারা আরও বলেন, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা তাঁকে এ সম্মানজনক দায়িত্বে অধিষ্ঠিত করেছে। তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর বিচক্ষণ নেতৃত্বে রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের ম্যাগাজিন ও সাংস্কৃতিক কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে এবং আইন পেশার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও সদস্যদের গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদায় স্বীকৃতি ও সম্মাননা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে।

নিজস্ব রিপোর্টার 









