ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ১৭৯ জন গ্রেপ্তার

blank

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গুলশানে ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শনিবার পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় মিছিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিকে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

blank

গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ১৭৯ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে