ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

blank

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের সকল সদস্য, বর্তমানে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যরা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে প্যাথলজিক্যাল টেস্ট, ইমেজিং টেস্টসহ বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ মূল্যছাড় (Discount) সুবিধা উপভোগ করবেন। এর ফলে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে তাঁদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ সৃষ্টি হবে।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। স্বাস্থ্যসেবা খাতে এই সমঝোতা চুক্তি সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সংশ্লিষ্ট সকলের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক সুফল বয়ে আনবে।
অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে সদস্য ও তাঁদের পরিবারের জন্য নির্ভরযোগ্য, আধুনিক এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে সদস্যকল্যাণে আরও নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অ্যালামনাই সদস্য, বর্তমান শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের এই বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় খবর
blank

‎ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’ ‎

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে