ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় প্রতিদিন সমাবেশ ও খেলাধুলার আয়োজনের নির্দেশ

blank

দেশের সব মাদ্রাসায় প্রতিদিনের সমাবেশ (পিটি) ও নিয়মিত খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে সাময়িকভাবে অন্য উপযুক্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া এবং শূন্য পদ দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার প্রসারে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিধি অনুযায়ী শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

জনপ্রিয় খবর
blank

পল্লী সমৃদ্ধির প্রত্যয়ে তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মাদ্রাসায় প্রতিদিন সমাবেশ ও খেলাধুলার আয়োজনের নির্দেশ

প্রকাশের সময় : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬