ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 6
blank

মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামে ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনশেড বেড়া উড়ে যায় এবং অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন গাজী মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে এবং রাজ্জাক মোল্লার খালাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের বেড়া উড়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনকে আটক করে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ঘরে ককটেল বা হাতবোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতরা গ্রেপ্তারের ভয়ে এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ

প্রকাশের সময় : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬