ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর শহরতলিতে ইউক্রেনের হামলায় আহত ৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 114
blank

রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলিতে আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

শুক্রবারের (২৪ অক্টোবর) এই হামলায় অ্যাপার্টমেন্ট ব্লকের একজন ছোট ছেলে এবং আরও চারজন আহত হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, রাজধানীর কাছে একটি বিরল হামলায় ড্রোনটি ক্রাস্নোগর্স্ক এলাকার একটি আবাসিক ভবনের ১৪ তলায় আঘাত হেনেছে। এএফপির সাংবাদিকরা ভবনের সম্মুখভাগে একটি গর্ত এবং অ্যাপার্টমেন্টের ভেতরে ধ্বংসস্তূপ দেখতে পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা ম্যাক্সিম এএফপিকে বলেন, ‘বিস্ফোরণটি বিকট ছিল। একটি গাড়ি দুর্ঘটনার সময় যেমন শব্দ হয়, এটি প্রায় একই রকম ছিল।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ১১১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বেশিরভাগ ড্রোনই ভূপাতিত বা আটক করা হয়েছে। তবে হামলায় কমপক্ষে ১৫০০ বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে দুই জন নিহত এবং কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

blank

রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ

মস্কোর শহরতলিতে ইউক্রেনের হামলায় আহত ৫

প্রকাশের সময় : ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫