ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০-এ পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

blank

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চলা এ কর্মসূচির কারণে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হন। তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে দিতে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোন কোন কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

এদিকে, মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জনপ্রিয় খবর
blank

ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি এমপি আব্দুল আজিজের

বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০-এ পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে