ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 13
blank

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কয়েকজন গ্রামবাসী মদ পান করার পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা শনিবার রাতে মদ পান করেন। এরপর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই কয়েকজনের মৃত্যু হয়।

বিষাক্ত বা ভেজাল মদ পান করাই মৃত্যুর সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। নিহতরা যে মদ পান করেছিলেন, সেটিও পরীক্ষার জন্য নেওয়া হবে। পাশাপাশি মদগুলো কোথা থেকে এসেছে এবং এর সরবরাহের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, ঘটনার পেছনে অবৈধভাবে তৈরি বা ভেজাল মদ সরবরাহের কোনো চক্র জড়িত থাকতে পারে। বিভিন্ন মৃত্যুর ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি আবগারি বিভাগের কমিশনারও ঘটনাস্থলে যাচ্ছেন।

ভারতে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬