ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

blank

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র কয়েক দিন আগে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কালী এলাকার আনু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির ছোট ছেলে ওমর ফারুকের আগামী ২৫ আগস্ট বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি।

ভুক্তভোগী পরিবারের সদস্য ওমর ফারুক জানান, তিনি তার মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার ভাবী, ভাতিজি ও ভাগ্নি। গভীর রাতে একদল ডাকাত বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে।

তিনি বলেন, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ভয়ে তার ভাবী একটি কক্ষে দরজা বন্ধ করে দেন এবং পরিবারের সদস্যদের ফোনে বিষয়টি জানান। পরে ডাকাতরা ঘরে থাকা ও বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়।

এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র ও দুটি লোহার রড ফেলে যায়।

পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তুতির জন্য ঘরে রাখা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীই ছিল ডাকাতদের মূল লক্ষ্য। ঘটনায় বরের পরিবারে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিয়ে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশের সময় : এক ঘন্টা আগে