ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 18
blank

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজিব নামে বিমানের এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটে স্বর্ণ পাচারের আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানকর্মীদের দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

মেজর ফারহান তানভির আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। উদ্ধার করা স্বর্ণসহ আটক সজিবকে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।

বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬