ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

blank

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামত এবং পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী দুর্যোগের এই কঠিন সময়ে সবাইকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সংকট মোকাবিলায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বন্যার পানি নেমে গেলে উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করতে পারবে। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও খাবার পৌঁছে দেওয়া।’

পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে তিনি জানান, পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হবে। যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘যাদের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সহায়তা করবে। যাতে ক্ষতিগ্রস্ত মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়াতে পারেন।’

প্রতিমন্ত্রী জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

পবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন নাটোরের কৃতি সন্তান ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬